বৃহস্পতিবার দুপুরে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে রমনা বিভাগের এই উপ-কমিশনার বাংলা ট্রিবিউনকে জানান, রিমান্ডে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ হত্যাকাণ্ডের নেপথ্যে ওবায়দুলের কী পরিকল্পনা ছিল, কতোদিন ধরে ও কেন রিশাকে উত্ত্যক্ত করেছে তা জানতে চাওয়া হবে।
/এনএল/এমডিপি/এইচকে/
পড়ুন: পরিচয় এখন ‘রিশাদের বাড়ি’