অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যের কারাদণ্ড

কারাদণ্ডরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই সাজা প্রদান করেন।
মশিউর রহমান জানান, সকালে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রথমে ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর মহাখালী বাসস্ট্যান্ড ও শাহবাগ জাদুঘরের সামনে থেকে ১১ জন এবং লালবাগ থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, হালুয়ার কৌটা, আচার, ভেষজ চিকিৎসার বই উদ্ধার করা হয়েছে।
/এআরআর/এনএস/