রাজধানী ও গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি মোতায়েনমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানী ও গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মাঠে থাকবে।
শনিবার সন্ধ্যার পর থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে গাজীপুর জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।’
সংশ্লিষ্টরা জানান, কাশিমপুর কারাগারের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারারক্ষী ছাড়াও পুলিশ, র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে সেখানে দায়িত্ব পালন করছেন।
/জেইউ/এনএস/