আহত আলভি হাসান উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম রেজাউল করিম। তাদের বাসা বাসাবো হক সোসাইটিতে।
আহত আলভি হাসান জানায়, দুপুরে মালিবাগ রেলক্রসিং-এ স্থানীয় টিপু, কামরুলসহ ৫/৬ তাকে কুপিয়ে আহত করে। তবে কি কারণে তাকে কুপিয়েছে তা জানে না বলে দাবি করেছে ওই কলেজছাত্র।
ডিএমসি পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ওই কলেজছাত্রকে বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে আনা হয়। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
/এআইবি/বিটি/