নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ধর্ষণরাজধানীর তেজগাঁওয়ে নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম আশরাফুল ইসলাম, সে পলাতক রয়েছে।
তেজগাঁও থানার এসআই মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গার্ডেন রোডের বাসিন্দা ভিকটিম শিশুর মা শনিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি আশরাফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
আশরাফুল ও ভিকটিম পাশাপাশি বাসায় থাকতেন জানিয়ে এসআই আরও জানান, শিশুটির ফরেনসিক টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।


/আরজে/এমও/