ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্তকর্তা উপ পরিদর্শক রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করেন। পরে মহানগর হাকিমের খাস কামরায় এই জবানবন্দি নেওয়া হয়।’
জবানবন্দি শেষে করিমের ছেলেকে কিশোর সংশোধনাগার কেন্দ্র টঙ্গীতে পাঠানো হয়। আদালতের পূর্বের নির্দেশনা অনুযায়ী তাকে সেখানে পাঠনো হয়। আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া অপর দু্ই শিশুকে আগের স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
প্রসঙ্গত গত ১০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানাধীন আজিমপুরের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। পরে ওই বাসা থেকে তানভীর কাদেরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় আটক করা হয় তিন নারী জঙ্গি ও করিমের ১৪ বছর বয়সী কিশোর ছেলেকে।
/এসআইটি/এনএস/