জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে আইজিপি বলেন, ‘দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা অর্থ সংগ্রহ করে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনও স্থান হবে না। তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’
এ সময় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শেষ হওয়ায় দেশবাসীসহ পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান আইজিপি।
এর আগে বেলা আড়াইটার দিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ‘বিবিকা রওজা’ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান। একইসঙ্গে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনামতো সবাইকে চলার আহ্বান জানান তিনি।
/আরজে/এমএনএইচ/