প্রসিকিউশন টিম থেকে আব্দুর রহমানের পদত্যাগ





আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালমানবতাবিরোধী অপরাদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র সরাসরি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বলে বুধবার তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আবদুর রহমান হাওলাদার বলেন, ‘গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। পারিবারিক কারণে পদত্যাগ করেছি।’
সূত্র জানায়, আবদুর রহমান হাওলাদার সামনে বারের নির্বাচন করতে আগ্রহী। তাই পদত্যাগ করেছেন। যদিও প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে তিনি নিজে কোনও মামলা আদালতে উপস্থাপন করেননি।
/ইউআই/এমএনএইচ/