শনিবার দুপুর আড়াইটার দিকে পল্লবীর ওয়াপদা কলোনির ৪ ও ৫ নম্বর ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. করীম (২৬) ও মোসাম্মৎ শাকিলা (১৭)।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুলতানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ধারণা দু’জনই আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, দুজনেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। করীম বিবাহিত। তার স্ত্রী রয়েছে। অপরদিকে শাকিলা তারা বাবা মায়ের সঙ্গে থাকতো। একই দিনে পাশাপাশি দুটি ঘটনা ঘটলেও পুলিশ এখনও এদের মধ্যে কোনও সম্পৃক্ততা পায়নি বলেও জানান।
/এআরআর/এমও/