আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু, সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আহমেদ ও ব্যারিস্টার তানজীব রশীদ খান।
পরে ব্যারিস্টার তৌফিক এনাম টিপু সাংবাদিকদের বলেন, ‘স্টাফ বাস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৪ জন কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাধীন রাজস্ব খাতে চাকরি নিয়মতকরণের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন এই ১৩৪ জনকে অনতিবলম্বে কল্যাণ বোর্ডের আওতায় রাজস্ব খাতে চাকরি নিয়মতকরণের নির্দেশনাসহ রায় দেন আদালত। ওইরায় বাস্তবায়ন না করে ওই কর্মচারীদের বিরুদ্ধে বদলিসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এ অবস্থায় রিটকারী কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট এই রুল জারি করেন।
/ইউআই/এমএনএইচ/