ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন নেতাকে মারধরের অভিযোগ

আহত ছাত্র ইউনিয়ন নেতা রাজীব দাসগত ২৬ জানুয়ারি সুন্দরবন বাঁচাও ইস্যুতে হরতালের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের এক নেতাকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে চারুকলায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রনেতার নাম রাজিব দাস। তিনি ঢাবি ছাত্র ইউনিয়নের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সকালে সাংগঠনিক কাজে চারুকলায় যান ছাত্র ইউনিয়নের ওই নেতা। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে দেখা হয় তার। তারা কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ চারুকলা অনুষদ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফি আজাদ বান্টির নেতৃত্বে নাজমুল, সুজন, রাইসুল ইসলাম অনিকসহ ১০-১২ জন ছাত্রলীগের কর্মী রাজীবের ওপর হামলা চালান।
ঘটনার পর ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে যৌথ বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তুহিন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ। তারা জড়িতদের দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

আরও পড়ুন-

বৈঠকে বসেছে সার্চ কমিটি

দিনে দু’বেলা পরীক্ষার প্রস্তুতি নিন: শিক্ষামন্ত্রী



/ইউআই/টিআর/