মানবাধিকার রক্ষায় থানায় ডেস্ক স্থাপনের আহ্বান

জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনা সভাদেশের থানাগুলোতে মানবাধিকার ডেস্ক স্থাপনের আহ্বান জানিয়েছে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনরে কর্মকর্তারা। এছাড়াও দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেন শতভাগ মানবাধিকার নিশ্চিত করে, সে বিষয়েও পুলিশ ও র্যা ব কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে মানবাধিকার কমিশন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও জাতীয় মানবাধিকার কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে মানবাধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা মানবাধিকার রক্ষায় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পুলিশ অফিসারদেরকে মানবাধিকার রক্ষার বিষয়ে আরও গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও, নির্বাচিত থানাগুলোতে মানবাধিকার ডেস্ক স্থাপন করে মানবাধিকার নিশ্চিত করার কথা বলেন তারা। বাংলাদেশ পুলিশ বাহিনীকে মানবাধিকার রক্ষার কেন্দ্রবিন্দুর নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার কথাও বলেন তারা।
আলোচনা সভায় পুলিশ ও মানবাধিকার কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মানবাধিকার রক্ষার জন্য করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম ও ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ব্যারিস্টার মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
/এআরআর/টিআর/