নিহত শ্রমিকের সহকর্মী মো. শাহজাহান জানায়, নির্মাণাধীন ৮ম তলা ভবনের তৃতীয় তলায় দুপুরে কাজ করার সময় সে নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৪টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, বলেও জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
/এআইবি/এমও/