মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহজালাল আলম বলেন, ‘সৌরভকে আমরা খুঁজছি। তার শেওড়াপাড়া বাসায় আমরা অভিযান চালিয়েছিলাম। কিন্তু তারা স্বপরিবারে পালিয়েছে।’
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শ্যাওড়াপাড়ার নিজ বাসার পাশে বন্ধু সৌরভের কোপে মারাত্মকভাবে আহত হন সজীব। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়। বুধবার এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়।
নিহতের দুলাভাই আল মাহমুদ বাবু জানান, কেন কি কারণে হয়েছে আমরা তা জানি না। তবে বন্ধুদের মধ্যে সামান্য একটা ঝামেলা নিয়ে সজীবকে খুন করা হয়েছে। আমরা চাই দ্রুত অপরাধীকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।
তদন্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, ‘আটক রুবেলকে মামলায় গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে। এছাড়া সৌরভকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
/আরজে/এমও/