রায় শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, ‘নরসিংদির শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগমকে (১৭) উত্যক্ত করত একই এলাকার কিরণ মিয়া। এরই এক পর্যায়ে ২০০২ সালের ১৯ আগস্ট রাতে বখাটে কিরণ মিয়া দলবলসহ জোরপূর্বক ইতিকে তুলে নিতে যেতে উদ্যত হয়। এতে বাধা দিলে ইতির ভাবী রুবি বেগম ও আত্মীয় মো. ফারুককে কুপিয়ে হত্যা করে।’
এ ঘটনায় ২০০২ সালের ২২ আগস্ট রুবি বেগমের স্বামী বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
/ইউআই/এমএনএইচ/