রাজধানীর আশকোনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তারা হলেন, র্যাবের কনস্টেবল আরিফ, ল্যান্স করপোরাল মিজান।
শুক্রবার দুপুরে ঘটনার পরপরই তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে, রাজধানীর আশকোনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলা চালায় ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এআরআর/এমও/