এর আগে, দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়াসহ এর জব্দ করা মালামাল ফেরত দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আমার দেশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তানভীর আহমেদ আলামীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল পত্রিকার কারওয়ান বাজার অফিস থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করে এবং তেজগাঁওয়ের ছাপাখানা সিলগালা করে দেয়। এরপর থেকে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে।
/এমটি/ইউআই/এমও/