সূত্রাপুরে বুলডোজারের ধাক্কায় নারী পথচারী নিহত

লাশ উদ্ধাররাজধানীর সূত্রাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বুলডোজারের ধাক্কায় এক নারী পথচারী (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
পথচারী মো. রাকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সূত্রাপুরের লক্ষ্মীবাজারে রতন জর্দা কারখানার সামনে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করছিল।
এ উচ্ছেদ অভিযান চলাকালে দুপুর ২টার দিকে বুলডোজারের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
/এআইবি/জেএইচ/