জানা যায়, আদালতে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক এস এম শাহরিয়ার হাসান। রিমান্ড শুনানি শেষে মহানগর হাকিম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামি আশফাকের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
এর আগে, সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেফতার করে সিটিটিসি। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘অয়ন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ। বছর দেড়েক আগে নিষিদ্ধ ও সংগঠনে যুক্ত হয়ে সামরিক প্রশিক্ষণও নিয়েছিল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশফাক জানায়, ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াকালীন এবিটির সাংগঠনিক কার্যক্রম শুরু করে। এবিটির বহুল আলোচিত মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরায় ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে সে অংশ নেয়। পরবর্তী সময়ে সে আনসার-আল-ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হিসাবে নিযুক্ত হয়।
/এসআইটি/আরজে/এমও/