ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর ফকিরাপুলে আবাসিক হোটেল ‘আসমা’ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। তার নাম জামাল হোসেন (৪০)। রবিবার (১৪ মে) রাতে জামালের লাশ উদ্ধার করা হয়। ১১ মে ওই হোটেলের দ্বিতীয় তলার ৫ নাম্বার রুম ভাড়া নিয়েছিলেন তিনি। জামালের বাড়ি মানিকগঞ্জে।

মতিঝিল থানার এসআই ইব্রাহিম জানান, রবিবার রাতে জামালকে বাইরে থেকে হোটেল বয়রা দরজা খুলতে ডাকতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় হোটেল ম্যানেজার জুয়েল মতিঝিল থানায় খবর দেন। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে জামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ের ১১টায় জামালের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জামালের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআর/