আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত জামালপুর জেলার মো. সেলিম রেজাসহ ১৭২ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরোক্ত রুল জারি করেন।
/ইউআই/এমও/