বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রিপন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান বাড়ি এলাকার ৪ নম্বর রোডের নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৫ম তলায় প্লাস্টারের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।



নিহত শ্রমিকের স্বজনদের আহাজারিসহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে গুরতর আহত হন রিপন। সহকর্মী আব্দুর রব তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী আব্দুর রব জানান, রিপন খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় বসবাস করতেন। সে ভোলা সদরের ইব্রাহীম খলিলের ছেলে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক ভবন থেকে পড়ে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকের মৃতদেহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/