ট্রাফিক রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বাংলা ট্রিবিউনকে জানান, হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গাড়ি উল্টোপথে মিন্টু রোড থেকে রূপসী বাংলা মোড় হয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিল। এ সময় স্বাভাবিক পথে মোটরসাইকেলে চড়ে আসছিলেন জেবিন ফয়সাল। কিন্তু উল্টোপথে আসা গাড়ি হঠাৎ সামনে চলে আসায় দুর্ঘটনা ঘটে। তবে বিচারপতি তখন গাড়িতে ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন চালক কামাল। মিতসুবিসি জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৭৪) জব্দ করে থানায় রাখা হয়েছে।
উল্টোপথে গাড়ি চালানোর কারণ হিসেবে বিচারপতির গাড়িচালক কামাল পুলিশকে জানিয়েছেন, যানজট থাকলে রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো হয়। আজও উল্টোপথে গাড়ি চালিয়েছেন তিনি। তখনই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আহত জেবিন ফয়সালের বাবা জাহিদ আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাঁটু এবং পায়ে ফ্র্যাকচার হয়েছে। কিন্তু তার (জেবিন) প্রচুর ব্লিডিং হচ্ছে। তাই আগে রক্ত দিতে হবে। পরে এক্স-রে করা হবে।’
/আরজে/জেএ/এসএমএ/জেএইচ/