বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তার সহকর্মী আমান উল্লাহ এসব তথ্য জানান। মৃতের বাবার নাম বুলু মিয়া।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।
/এআইবি/জেএইচ/