খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এগিয়ে আসায় পিটিয়ে এক যুবকের পা ভেঙে দিয়েছে বখাটেরা। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণিতে এ ঘটনা ঘটে। আহত আলী ইমাম রাকিব (২২) বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মানবাধিকার কমিশনের মহিলা বিষয়ক সম্পাদিকা আরও জানান, বখাটেদের শাসানোর পর ভাগ্নিকে বাসার লিফটে তুলে দিয়ে কোমল পানীয় কিনতে দোকানে যায় রাকিব। তখন ফাহিম আরও দুই-তিনজনকে সঙ্গে নিয়ে রড দিয়ে মেরে তার পা ভেঙে দিয়েছে।
চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, রাকিবের ডান পায়ের দুই স্থানে ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর। পা সারাতে বড়সড় অস্ত্রোপচার করাতে হবে।
এ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ফাহিম নামের একজনের নাম জানতে পেরেছি। তাকে আটক করতে তার বাসা ও সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।’
/আরজে/জেএইচ/