মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম এ তথ্য জানিয়েছেন।
এরপর বৃহস্পতিবার (১০ আগস্ট) মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে র্যাব-১ একটি দল দক্ষিণখান থানার জয়নাল মার্কেটের মোল্লা ইলেক্ট্রনিক্সের সামনে অভিযান চালায়। সেখান থেকে জুলফিকার আলী সাজু (২৮), মোকসেদুল হাসান সোহাগ (৩৭), আব্দুল বাতেনকে (৩৪) গ্রেফতার করে তারা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জানিয়েছে, নৌপথে ট্রলার ও ছোট ছোট নৌযানে মালয়শিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে মানব পাচার করে তারা। বেশি বেতনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিদেশ পাঠিয়ে দালালদের মাধ্যমে অর্থ আদায়ের জন্য বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন চালানো হতো। মানব পাচারকারী দলের মূল হোতা তাজুল ইসলাম বলেও জানায় তারা।
মানব পাচারকারী চক্রের সদস্যরা ঢাকায় গ্রেফতার হয়েছে খবর পেয়ে মালেয়েশিয়ার দালালরা জাহাঙ্গীরকে ছেড়ে দেয়। বর্তমানে জাহাঙ্গীর তার চাচাতো ভাই রাজীব হোসেনের কাছে নিরাপদে রয়েছে, বলে জানায় র্যাব।
/জেইউ/এমও/