রাজউকের সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

 

দুদকঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী পরিচালক (আইন) মো. ইকবাল পারভেজের বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. ইকবাল পারভেজ অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ২৪৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। যা ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা’য় শাস্তিযোগ্য অপরাধ। দুদক এই মামলায় আসামির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে।

রাজধানীর ওয়ারী থানায় এ অভিযোগে ২০১৬ সালে ১৮ ডিসেম্বর ইকবাল পারভেজের বিরুদ্ধে মামলা(১১) দায়ের করা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন।