বেঞ্চ সহকারী বলেন, ‘আজ মামলাটির সমন ফেরত আসার দিন ধার্য থাকলেও বাদী আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে এই মামলায় কোনও পদক্ষেপও নেয় হয়নি। এছাড়া এ পর্যন্ত মামলার তিনটি ধার্য তারিখের কোনও তারিখে আসামি আদালতে উপস্থিত হননি।’
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ মার্চ ২০১৭ রাত ১১টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য ও একজন রাজাকার।’ তার ওই বক্তব্যের পর ২৯ মার্চ বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রো বার সমিতির সাবেক সভাপতি আরফান উদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০/৫০১ ধারায় ঢাকা মহানগর হাকিম আদালতে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।