আদেশে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতর ও ওয়াপদার মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, রাজউকের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসককে ছয় মাসের মধ্যে এ কর্মপরিকল্পনা তৈরি করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী সাঈদ আহমেদ কবীর বলেন, ‘ঢাকার খালগুলোর দখল-দূষণ, রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত সপ্তাহে বেলার পক্ষ থেকে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছিল। খালগুলোর দূষণ-দখল রোধে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।’