কদমতলীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

কদমতলীরাজধানীর কদমতলীতে শাহানা আকতার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী মো. হাসানকে আটক করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতার স্বামী ট্রাকচালক হাসান বলেন, ‘শাহানার সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। সন্ধ্যায় খবর পাই সে গলায় ফাঁস দিয়েছে। তখন আমার মা প্রতিবেশীদের সহযোগিতায় দরজার ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।’