রাজধানীতে মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

mod-panরাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে মো. আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রহমানের বাড়ি মুগদার মাণ্ডা এলাকায়।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, তার ভাই অতিরিক্ত মদ্যপাণ করায় বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।