দুর্নীতির মামলায় জামিন পেলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা

 

আদালতমানিলন্ডারিং আইনে দুদকের দায়ের করা  মামলায় ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রবিবার  ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন মঞ্জুরের এই আদেশ দেন। প্রসিকিউশন শাখার উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর জামিন মঞ্জুর করেন। 

আসামি সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণের তথ্য গোপন করার অভিযোগ এনে, গত ২৪ অক্টোবর রাজধানীর বংশাল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায়  মামলাটি দায়ের করেন ।