ডিএমপি কমিশনার বৈশ্বিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দেশে যে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে সেগুলো বিবেচনা করে জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে উৎসবের আনন্দে ভাটা পড়বে না উল্লেখ করে আছাদুজ্জামান বলেন, ‘আমি গত বছর কয়েক জায়গায় গিয়েছিলাম, দেখেছি মানুষ বাঁধভাঙা জোয়ারে আনন্দ করছে। আমি আশা করি এবারও তারা একইভাবে আনন্দ উল্লাস করবে। ’
ঢাকা ইউনিভার্সিটির এলাকার নিরাপত্তা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ঢাবির ভিসি আক্তারুজ্জামানের কার্যালয়ে যান। এসময় তিনি সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।