বেসিক ব্যাংকের বরখাস্ত কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

বেসিক ব্যাংকবেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে বরখাস্ত) এ মোনায়েম খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৫ সালে রমনা থানায় দায়ের করা এক মামলায় বুধবার (৩ জানুয়ারি) এটি দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, মোনায়েম খান ৭০ লাখ ৫০ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।
তিন বছর আগে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ।