মিরপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

মিরপুররাজধানীর মিরপুরে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছেলে আসিফ রায়হান বলেন, ‘নবনির্মিত ৬ তলার সিঁড়ির কিছু বাকি কাজ চলছিল, বাবা ওই কাজ দেখতে ছাদে যান। দীর্ঘসময় পার হয়ে গেলেও তিনি যখন নিচে আসছিলেন না, তা দেখতে আমি ছাদে যাই। সেখানে গিয়ে দেখি বাবা রেলিং কাছ দিয়ে পাশের ভবনের সানসেটে পড়ে আছেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে হৃদরোগ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’