লা মেরিডিয়ানের সামনে থেকে বিএনপির ২২ নেতাকর্মী আটক

হোটেল লা মেরিডিয়ানের সামনে পুলিশে অবস্থানবিএনপির নির্বাহী কমিটির সভা চলাকালে হোটেল লা মেরিডিয়ানের সামনে থেকে দলের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে দু’টার মধ্যে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) এ ঘটনা ঘটে।

হোটেলের সামনে-পেছনে পুলিশযুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম সবুজ বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাহী কমিটির সভা চলাকালে হোটেলের সামনে অপেক্ষমান নেতাকর্মীদের মধ্য থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির নির্বাহী কমিটির সভা চলছে হোটেল লা মেরিডিয়ানেএদিকে, হোটেল লা মেরিডিয়ানের সামনে ও পেছনের রাস্তায় পুলিশ অবস্থান নিয়েছে। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশেপাশে রয়েছে। এছাড়া আশেপাশের দোকানপাটও বন্ধ করে দিয়েছে পুলিশ।

ছবি: সাজ্জাদ হোসেন