টাঙ্গাইলের জেল সুপার বলেন, কারা অধিদফতর থেকে আমরা জানতে পেরেছি ‘স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ মার্চ সময় দিয়েছেন। আশা করছি ওইদিনই পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।’ তিনি বলেন, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপন, বুথ তৈরিসহ মোবাইল ফোন সেবার জন্য সেখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
সাধারণ বন্দিরা এ সুবিধার আওতায় থাকলেও জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন না বলে জানান টাঙ্গাইলের জেল সুপার।
আরও পড়ুন: বন্দিরাও কথা বলবেন মোবাইল ফোনে