বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশে আগামী (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে অভিভাষণ দেবেন।
অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার/অতিরিক্ত রেজিস্ট্রার/স্পেশাল অফিসার/ডেপুটি রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/আইটি শাখার সকল পর্যায়ের কর্মকর্তাদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।