ওসি বাংলা ট্রিবিউনকে জানান, বাবার সঙ্গে ছেলের ঝগড়া হয়। পরে বাবা তাকে ছুরিকাঘাত করে। শাহিনের ছোট ভাই সাইদুল ইসলাম শুভ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহিনের স্ত্রীর নাম আসমা আক্তার। তাদের দুই সন্তান।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, শাহিন মাদকাসক্ত। দুই মাস আগে তাকে মাদক নিরাময় কেন্দ্র থেকে আনা হয়। শাহীন বিভিন্ন সময় বাসায় ভাঙচুর করতো। তারা দুই ভাই ও এক বোন।
তারা লালবাগ থানার আজিমপুরে ৪১ নিউ পল্টনে নিজেদের ১১ তলাবিশিষ্ট ভবনের ৫ম তলায় থাকেন।