রুদ্র পল্লবীর শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের পাশে থাকতেন। তিনি ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার বাবা নাজির হোসেন একজন হোমিও চিকিৎসক।
রুদ্রর বন্ধু মিজান জানান, বনানীতে কাজ শেষে দুই বন্ধু মোটরসাইকেলে পল্লবীর বাসায় ফিরছিল। তারা কালশি রোডে পৌঁছালে রং সাইড দিয়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন রুদ্র ও আমিনুল। পরে গুরুতর আহত অবস্থায় রুদ্র ও আমিনুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রুদ্রকে মৃত ঘোষণা করেন। আমিনুল ঢামেকে চিকিৎসাধীন আছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।