জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নথি উচ্চ আদালতে পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
সরকারের কয়েকজন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, “সরকারি লোকেরা ও অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়া তার আইনজীবীদের জন্য কারাগারে।’ এটা দুঃখজনক। আমি বলছি, আমাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই।”
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট রায়হান বিশ্বাস প্রমুখ।