খালেদার জামিন স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ

খালেদা জিয়া। ফাইল ছবিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলে কার্যালয়ে থেকে এ তথ্য জানা গেছে।

আপিলটি অ্যাডভোকেট অন রেকর্ড করেছেন সুফিয়া খাতুন।

এছাড়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করেছে দুদক। এ বিষয়ে দুপুরে শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে সোমাবর (১২ মার্চ) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন করেছেন জয়নুল আবেদীন। 

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  জানান, আপিলের কার্যক্রম শুরু করা হয়েছে।