বৃহস্পতিবার (১৫ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৫ এপ্রিল ঠিক করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন,এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। আর অস্ত্র মামলার তদন্ত করছে ডিবির পরিদর্শক নুরুল আফসার।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান হত্যা মামলা করেন। এছাড়া কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম আরেকটি অস্ত্র মামলাটি দায়ের।
নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন।