গণপূর্ত বিভাগের অফিস সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদকগণপূর্ত বিভাগের অফিস সহকারী সেলিম মোল্যার বিরুদ্ধে ২ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮শ’ ৬৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ মার্চ) রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক ফরিদুর রহমান।

দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, সেলিম মোল্যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সম্পদ বিবরণী চাওয়া হয়।

দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ২ কোটি ১১ লাখ ৯০ হাজার ৯শ’ ৮৫ টাকা মূল্যের সমপরিমাণ সম্পদের তথ্য গোপন করেন।

বর্তমানে তিনি সচিবালয়ে গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার পদে কর্মরত থাকলেও আগে তিনি মালি পদে ছিলেন।