ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই খবর নিশ্চিত করেছেন।
আহত অন্য দুই জন হলো মাইনুদ্দিন (২১) ও আলামিন (১৯)।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সংকর পাল জানান, মাইনুদ্দিন ও ও মাসুমের শ্বাসনালীসহ ৮০ শতাংশ পুড়ে গেছে। আলামিনেরও শ্বাসনালীসহ ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
মাসুমের বাবার নাম আবু তাহের। তাদের বাড়ি ভোলার বোরহান উদ্দীন উপজেলায়।দু্ই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
ফায়ার সার্ভিস ও কারখানার কর্মচারীদের সূত্রে জানা গেছে, পূর্ব কাজী পাড়ায় একটি ছয় তলা ভবনের নিচতলায় এই অ্যামব্রয়ডারি কারখানাটির অবস্থান। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দুই জনকে সুস্থ এবং তিন জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। ভোর ৪টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। ভোর ৪টায় বার্ন ইউনিটে দগ্ধ তিন শ্রমিককে ভর্তি করা হয়।
কারখানার প্রোডাকশন ম্যানেজার জানান, কারখানার দুইটি রুমে রাতের শিফটে পাঁচ জন কাজ করছিল। ধারণা করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকে একটি রুমে আগুন লাগে। যেখানে আগুনের সূত্রপাত সেখানেই তিন জন দগ্ধ হয়েছে। অন্য রুম থেকে দুই জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।