বুধবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই আদেশ দেন।
আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী মায়েজ আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন,বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদলত নতুন দিন ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে ২০-৩০ হাজার সাধারণ মানুষ নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে সেখানে বোমা নিক্ষেপ করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জন।