নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
বিচার না পাওয়া, বেকারত্ব, আর্থিক অনিশ্চয়তা এবং পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখে পড়ছেন তারা।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে।
মহাকাশে আল্লামা ইকবালের কবিতা, এক সুতোয় ভারত-পাকিস্তান
বুধবার (২৫ নভেম্বর) পাঁচ চীনা সহকর্মীর সামনে দাঁড়িয়ে তার এই আবৃত্তির মধ্য দিয়ে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও যেন এক সুতোয় বাঁধা পড়ল ভারত ও পাকিস্তান।
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
জন্মের পর দীর্ঘ এক বছর মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রেখেছিলেন।
ওমানের হকিতে বাংলাদেশের আমিরুল-রকি-বিপ্লব
ওমানের ঘরোয়া হকির বড় আসর ৫৬তম হিজ ম্যাজেস্টি’স হকি কাপ (ওমান কাপ) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়।