অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে আছে ৫৬ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬০২ পিস বিদেশি শাড়ি, ১৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৩৪১ পিস বিদেশি থ্রি পিস, ৯৪ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ২ কোটি ৬৯ লাখ ২৫ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার ৫১২ কেজি জাটকা, ৫ কোটি ২৯ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ২ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৮০ পিস চিংড়ি পোনা।
সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ১৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৯৩ ঘনফুট বিভিন্ন কাঠ, দুটি হরিণের মাথা, ৫০ কেজি হরিণের মাংস ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৯ জন বনদস্যু ও জাটকা ধরার অভিযোগে ২০৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া বনদস্যু ও ডাকাতদের হাতে অপহৃত ৭১ জন জেলেকে উদ্ধার করা হয়।