বুধবার (১১ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এসআই প্রদীপ কুমার সরকার প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই তারিখ ঠিক করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ আগস্ট নাশকতার উদ্দেশ্যে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন নব্য জেএমবির সদস্য সাইফুল ইসলাম।
ওই ঘটনায় ১৬ আগস্ট কলাবাগান থানার পুলিশের ( উপ-পরিদর্শক) ইমরুল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।