এই মামলার অন্য আসামিরা হলেন ড. এমাজউদ্দিন আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানা পুলিশের পরিদর্শক এই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সারাদেশে হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।